অক্ষরসমগ্র

মৃণালকান্তি দাশ


নার্সিসাস

হরিণও নিজেকে দেখে
ঝরনার জলে।
সময় দাঁতে ও নখে
মাংস খুঁজে পায়।
অভিধানে নয়, রূপসীরা আয়নায়
সুন্দরের ভুল অর্থ খোঁজে।



জন্ম

আধখানা শ্লোকে আদি শঙ্করাচারৠà¦¯
কী লিখে গেছেন জানি না-
আমি অন্ধকার লিখতে গিয়ে
অভিধানের ভিতর খুঁজে বেড়াচ্ছি
সেই প্রত্ন-à¦…à¦•à§à ·à¦°à¥¤
পৃথিবীজন্ঠের রহস্যে
হারিয়ে যাচ্ছে
আমার ছিন্ন পাণ্ডুলিপি ।

ফেসবুক মন্তব্য